ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মহিপুরে চাঞ্চল্যকর শহিদুল হত্যা: পলাতক প্রধান আসামি সোহেল ফকির গ্রেফতার

সাউথ বাংলা ডেস্ক ||

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ট্রলার মাঝি শহিদুল ইসলাম হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি মো. সোহেল ফকিরকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার পশ্চিম সাজুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার সোহেল ফকির পশ্চিম সাজুরার মৃত আমজেদ আলী ফকিরের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৬ জুন শহিদুল ইসলাম বাজরা আবাসনে নিজের ঘরের সামনে কাজ করছিলেন। এসময় বিরোধের জেরে সোহেল ফকির লোহার রড দিয়ে শহিদুলের মাথায় আঘাত করেন। শহিদুল মাটিতে লুটিয়ে পড়লে সহযোগীদের সঙ্গে মিলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কুয়াকাটা তুলাতলী ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই রাসেল হাওলাদার বাদী হয়ে সোহেলসহ অভিযুক্তদের বিরুদ্ধে মহিপুর থানায় হত্যা মামলা করেন।

র‌্যাবের ভাষ্য, সোহেল ফকিরের বিরুদ্ধে মাদকসহ আরও একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

মহিপুরে চাঞ্চল্যকর শহিদুল হত্যা: পলাতক প্রধান আসামি সোহেল ফকির গ্রেফতার

Update Time : ০১:১৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :