ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

২০ বছর পর গাইবান্ধা সরকারি কলেজ মাঠে শিবিরের নবীনবরণ

সাউথ বাংলা ডেস্ক ||

গাইবান্ধা সরকারি কলেজ মাঠে দীর্ঘ দুই দশক পর উন্মুক্ত পরিবেশে একটি বড় আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ) দুপুরে সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচিতে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম তার বক্তব্যে জুলাইয়ের ঐতিহাসিক প্রসঙ্গ টেনে বলেন, জুলাই শুধু একটি স্মৃতিময় সময় নয়, এটি ন্যায় ও প্রতিবাদের আদর্শে মানুষকে উজ্জীবিত করার প্রেরণা। জুলাই আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কীভাবে দাঁড়াতে হয় এবং ন্যায়ের পক্ষে দৃঢ় থাকতে হয়। প্রয়োজনে জীবন দিয়েও জালিমের কাছে মাথা নত না করার শিক্ষা রয়েছে এই ইতিহাসে। তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের ওপর ন্যায়ভিত্তিক সমাজ গড়ার দায়িত্ব চাপিয়ে দিয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের প্রধান লক্ষ্য ভালো ফলাফল অর্জন করা হলেও শুধু রেজাল্ট করাই শেষ কথা নয়। নিজেকে ভালো ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশ তখনই এগিয়ে যাবে।

এক পর্যায়ে তিনি সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা।’ তিনি অভিযোগ করেন, অতীতে কিছু দালাল রাজনীতিবিদ সংগঠনটি সম্পর্কে মিথ্যা তথ্য ও অপপ্রচার করেছিলেন। কিন্তু আজকের শিক্ষার্থীরা সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে পেরে সেই অপপ্রচারকারীদের দালালদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তিনি আরও বলেন, ভারত থেকে কিছু শব্দ ছড়িয়ে বাংলাদেশে তাদের দালালদের মাধ্যমে শিবিরকে টার্গেট ও ট্যাগিং করার চেষ্টা করা হয়, কিন্তু বর্তমান শিক্ষার্থীরা আর এতে বিভ্রান্ত হন না।

গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজ শিবিরের সভাপতি ডা. মোহাম্মদ শাওন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ড. রহিদুল ইসলাম নিরব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার ও সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি সরকার হাশেমুজ্জামান প্রমুখ।

আয়োজকদের তথ্যমতে, অনার্স প্রথম বর্ষের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অনুষ্ঠানে নিবন্ধন করেছিলেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর কলেজ মাঠে উন্মুক্তভাবে ইসলামী ছাত্রশিবিরের এমন কর্মসূচি অনুষ্ঠিত হলো।

অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত একটি যুব ও ছাত্র সমাবেশে যোগ দিয়ে সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

২০ বছর পর গাইবান্ধা সরকারি কলেজ মাঠে শিবিরের নবীনবরণ

Update Time : ০৫:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :