ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

১১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না মানিকের !

নিজস্ব প্রতিবেদক ||

দীর্ঘ ১১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মানিক মন্ডলের। অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে।

বুধবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে আটক করে পাবনার চাটমোহর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মানিক চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে। তিনি ২০১৪ সালে একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে মানিক মন্ডল নিজ এলাকার জনৈক এক নারীকে ধর্ষণ করে এলাকা থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী ধর্ষিতা ওই নারী একই বছরের ১ সেপ্টেম্বর বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। এরপর পাবনার আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে মানিক মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার সাজা দেন। এদিকে দীর্ঘদিন ধরে মানিক মন্ডল ছিল ধরাছোঁয়ার বাইরে।

গাজীপুরের জয়দেবপুর এলাকায় পরিচয় গোপন করে স্থানীয় একটি গার্মেন্টস এ চাকরি করতেন মানিক। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মানিক মন্ডলকে আটক করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ঘটনার পর থেকে মানিক মন্ডল এলাকা ছেড়ে চলে যায়। দীর্ঘদিন সে পরিচয় গোপন করে পালিয়ে ছিল। অবশেষে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না মানিকের !

Update Time : ০৫:১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :