ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

নির্জন ভিটা থেকে চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার

সাউথ বাংলা ডেস্ক ||

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নজির সরদারের ছেলে ও শিবপুর বাজারের পরিচিত চা বিক্রেতা মহিদুল ইসলাম সরদারকে (৪৮) নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে গ্রামের একটি নির্জন জমির প্লটে তার মরদেহ পাওয়া যায়। মহিদুল ইসলাম বুধবার রাতে বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে ভোরে তার রক্তাক্ত দেহ আবিষ্কার করেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশের প্রাথমিক তদন্ত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে হত্যা করে। মরদেহ উদ্ধারের পর থেকেই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে পারিবারিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত শত্রুতার কারণ থাকতে পারে বলে বিভিন্নমুখী আলোচনা করছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল আহমেদ নিশ্চিত করেছেন, এটি একটি নির্মম হত্যাকাণ্ড এবং বিষয়টি তদন্তাধীন। হত্যার প্রকৃত কারণ ও আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের তদন্তকারী দল কাজ করছে।

পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, এই ঘটনার তদন্ত জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য সন্দেহভাজনদের তালিকা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এই হত্যার পেছনে সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

নির্জন ভিটা থেকে চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার

Update Time : ০১:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :