ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে দুমকীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক ||

প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে দুমকীতে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতিতে নেমেছেন পরিবার পরিকল্পনা কর্মীরা। বুধবার সকাল ১০টা থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে জড়ো হয়ে পরিবার কল্যাণ সহকারী ও পরিদর্শকরা কর্মসূচি শুরু করলে মাঠপর্যায়ের সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান, বছরের পর বছর ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক পরিচালনা, নিরাপদ প্রসব, নবজাতক সেবা, প্রজনন স্বাস্থ্য সচেতনতা ও টিকাদান—সবক্ষেত্রেই তারা মুখ্য ভূমিকা পালন করে আসছেন। অথচ স্থায়ী নিয়োগবিধি না থাকায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই কাটছে। পরিস্থিতিকে ‘হতাশাজনক’ বলেই বর্ণনা করেছেন তারা।

কর্মীদের অভিযোগ, ২০২৪ সালের খসড়া নিয়োগবিধি মাঠপর্যায়ের কর্মীদের ন্যায্য দাবি। দ্রুত এটি বাস্তবায়ন না হলে ১১ ডিসেম্বরের পর আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে বলেও ঘোষণা করেন আন্দোলনকারীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলাম এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা আসমা আক্তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

ত্রিশালের ইউএনও প্রত্যাহার, ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায়-সরি

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে দুমকীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান ধর্মঘট

Update Time : ০৭:১৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :