ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

নেত্রকোনায় শিক্ষকদের কর্মবিরতিতে স্থগিত চলমান বার্ষিক পরীক্ষা

নেত্রকোনা প্রতিনিধি||

নেত্রকোনায় চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত রেখেই বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকে দেশব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

পরীক্ষা বর্জন করে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ চার দফা দাবী আদায়ের লক্ষ্যে তিনদিনব্যাপী কর্মবিরতিতে নামেন তারা। এতে করে চলমান পরীক্ষা হঠাৎ স্থগিত হয়ে পড়ায় বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা।
শহরের স্বনামধন্য আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয় এবং নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার প্রতিটি উপজেলার সরকারী স্কুলে চলছে এই কর্মবিরতি। ফলে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসা শিক্ষার্থীরা ঘুরে যাচ্ছে। অনেক অভিভাবকরাও সন্তানদের ঘুরে যাওয়ার সত্যানুসন্ধানে স্কুলে এসে খোঁজ নিচ্ছেন। চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে এ আন্দোলনকে ভালো চোখে দেখছেননা অভিভাবকরাও।

অভিভাবকরা সন্তানদের কথা বিবেচনায় এই বিষয়কে গুরত্ব দিয়ে দেখা উচিৎ বলে মনে করছেন। অনেকে বলছেন অটোপাসের কালচার তৈরী হচ্ছে। এমন কালচারে তাদের সন্তানরা ভীষন ক্ষতির মধ্যে পড়বে বলেও তারা জানান।
তবে দাবী আদায় হলে ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও পরীক্ষা নেয়ার কথা জানান আন্দোলনরত শিক্ষকরা। দাবী না মানলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন হবে।

জানা গেছে, জেলা শহরের সারকারী দুই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। তারা সকলেই পরীক্ষার মাঝখানে এমন একটি পরিস্থিতিতে পড়ে। এছাড়া অন্যান্য বেসরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়ম অনুযায়ী পরীক্ষা চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

নেত্রকোনায় শিক্ষকদের কর্মবিরতিতে স্থগিত চলমান বার্ষিক পরীক্ষা

Update Time : ০৪:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :