ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

টঙ্গীতে আখেরি মোনাজাতে অশ্রুসিক্ত লাখো মুসল্লি—শেষ হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা

গাজীপুর প্রতিনিধি ||
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরা নেজামের আয়োজিত পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা। মঙ্গলবার ভোর থেকেই ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে সমবেত হন। লাখো মুসল্লির উপস্থিতিতে তুরাগপাড় রূপ নেয় মানবসমুদ্রে।

সকাল ৮টা ৫১ মিনিটে শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত। পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় গভীর আধ্যাত্মিক পরিবেশ। “আমিন… আমিন…” ধ্বনিতে কম্পিত হয়ে ওঠে সমগ্র টঙ্গী। আবেগে অনেক মুসল্লি অশ্রুসিক্ত হয়ে পড়েন। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের আলেম মাওলানা আহমেদ বাটলা।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরা নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের পুরানাদের জোড় ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। পাকিস্তান, ভারত, সৌদি আরব, কানাডা, জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মিশরসহ বিভিন্ন দেশের মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমা এলাকা মুখরিত ছিল।

তিনি আরও জানান, জোড় ইজতেমা চলাকালে বিভিন্ন সময়ে ৬ জন মুসল্লি ইন্তেকাল করেছেন। নিয়ম অনুযায়ী জানাজা সম্পন্ন করে মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।

আখেরি মোনাজাত শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও তিন চিল্লার জামাত ইজতেমা মাঠ থেকেই বের হয়ে যান আগামী *০২, ০৩ ও ০৪ জানুয়ারি ২০২৬*-এ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য। অন্য মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচন শেষে টঙ্গীতে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

টঙ্গীতে আখেরি মোনাজাতে অশ্রুসিক্ত লাখো মুসল্লি—শেষ হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা

Update Time : ১০:২৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :