ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

এনজিও ঋণের চাপ, দুমকীতে ব্যবসায়ীর আত্মহত্যা

সাউথ বাংলা ডেস্ক ||

এনজিও ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে পটুয়াখালীর দুমকীতে মো. ইলিয়াস খান (৪৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। শনিবার (২৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে পূর্ব ঝাটরা এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত ইলিয়াস খান আঙ্গারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মজিবুর রহমান খানের ছেলে ও পীরতলা বাজারের ‘লিজা টি স্টোর’-এর মালিক।

পরিবারের অভিযোগ, বিভিন্ন এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে ইলিয়াস দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ছিলেন। এরই একপর্যায়ে পরিবারের অগোচরে তিনি আত্মহননের পথ বেছে নেন।

এলাকাবাসী জানান, দোকান চালাতে গিয়ে ইলিয়াস ও তাঁর স্ত্রী তাসলিমা বেগম প্রায় ১০–১৫টি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। প্রতিদিনই কিস্তি দিতে হতো তাঁদের।

নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান, প্রতিদিন কিস্তির টাকা জোগাড় করতে না পেরে সংসারে চরম টানাপোড়েন দেখা দেয়। এতে ইলিয়াস মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

নিহতের মা মনোয়ারা বেগম বলেন, দুপুরে খাবার খেতে বাড়িতে এসে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দেন ইলিয়াস। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

এনজিও ঋণের চাপ, দুমকীতে ব্যবসায়ীর আত্মহত্যা

Update Time : ০৭:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

প্রিন্ট করুন :