ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

খিঁচুনি উঠতেই দৌড়ে খালে লাফ, গলাচিপায় নিহত এক ব্যক্তি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)||

গলাচিপায় খিঁচুনি উঠতেই দৌড়ে খালে লাফিয়ে পড়ে বিপ্লব বেপারী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পসংলগ্ন খালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বিপ্লবের স্ত্রী গরুকে ঘাস খাওয়ানোর জন্য নদীর পাড়ে যান। এ সময় বিপ্লব ঘরেই ছিলেন। কিছুক্ষণ পর আকস্মিক খিচুনি উঠলে তিনি দৌড়ে নদীর ঘাটের দিকে গিয়ে সরাসরি খালে লাফিয়ে পড়েন।

ঘটনার সময় পাশে কয়েকজন শিশু গোসল করছিল। তবে তারা বিপ্লবের লাফ দেওয়ার ঘটনা খেয়াল করেনি। পরে এলাকায় বিষয়টি জানাজানি হলে বড়রা খালে নেমে তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন। দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

খিঁচুনি উঠতেই দৌড়ে খালে লাফ, গলাচিপায় নিহত এক ব্যক্তি

Update Time : ০৮:৪৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

প্রিন্ট করুন :