ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

‎কিশোরগঞ্জ হাওরাঞ্চলে নদী‌ থে‌কে মাদ্রাসা ছা‌ত্রের লাশ উদ্ধার ‎

নিজস্ব প্রতিবেদক ||

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নিখোঁজের একদিন পর হেমন্তগঞ্জ বাজার ঘাট কালনী নদী থেকে ৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

‎বুধবার (১৯ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ হাওরাঞ্চল মিঠামইন উপজেলার হেমন্তগঞ্জ বাজার ঘাট কালনী নদী থেকে মোঃ শাহাদাত হোসেন (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

‎নিহত শাহাদাত হোসেন মিঠামইন উপজেলার কেউয়ারজোর ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার হেমন্তগঞ্জ গ্রামের মোহাম্মদ রাসেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলো।

‎এ ব্যপারে নিহত শাহাদাত এর বাবা মোহাম্মদ রাসেল মিয়া জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে নদীতে তার বন্ধুর সাথে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে নদীতে ডুব দিলে আর উঠে আসেনি। পরে তার বন্ধু আমাদের বাড়িতে এসে খবর দিলে আমরা কয়েকজন নদীতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আমার ছেলের লাশ উদ্ধার করে।

‎কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ এ প্রতিবেদককে বলেন, “ফায়ার সার্ভিসের ময়মনসিংহ নিয়ন্ত্রণ কক্ষ থেকে ১৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ২ টা ৪০ মিনিটের সময় সংবাদ আসে যে, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেউয়ারজোর ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার হেমন্তগঞ্জ বাজার ঘাটে কালনী নদীতে গোসল করতে নেমে শাহাদাত নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়। পরে আমাদের কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল  ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে রাত হয়ে যাওয়ার কারনে রাতে উদ্ধার কাজ করা সম্ভব হয়নি। তাই ১৯ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৭ টায় উদ্ধার কাজ শুরু করেন। প্রায় ৩ ঘন্টা ১০ মিনিট চেষ্টার পর নিখোঁজ মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন এর লাশ উদ্ধার করা হয়”৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

‎কিশোরগঞ্জ হাওরাঞ্চলে নদী‌ থে‌কে মাদ্রাসা ছা‌ত্রের লাশ উদ্ধার ‎

Update Time : ০৭:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

প্রিন্ট করুন :