সঞ্জীব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি||
গলাচিপা উপজেলা ভূমি অফিসে এসেছে নতুন প্রাণ। দায়িত্ব নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম সাইফ, ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন তরুণ ও কর্মঠ কর্মকর্তা।
দীর্ঘদিন গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য থাকার পর গত ৬ সেপ্টেম্বর তিনি যোগদান করেন। স্থানীয় প্রশাসন থেকে সাধারণ মানুষ—সবার মধ্যেই তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম সাইফ বলেন,
> “ভূমি সেবা হবে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত। কেউ যেন অযথা ঘুরাঘুরি বা দালালের কবলে না পড়ে, সেটাই আমার লক্ষ্য। জনগণ যেকোনো সময় সরাসরি আমার সঙ্গে দেখা করতে পারবেন, কারও অভিযোগ বা আবেদন ফেলে রাখা হবে না। প্রতিটি কাজের ক্ষেত্রেই জবাবদিহিতা নিশ্চিত করা হবে—ইনশাল্লাহ।”
গলাচিপার সচেতন মহল বলছেন, “ভূমি অফিসে নতুন কর্মকর্তার আগমন যেন হয় আমলাতান্ত্রিক জট খুলে দেওয়ার সূচনা।”
স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে জমি সংক্রান্ত সেবা হবে ‘এক দরজায় এক সেবা’—যেখানে থাকবে না হয়রানি, থাকবে শুধু দায়িত্ববোধ।
সাউথ বাংলা ডেস্ক 




















