ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

মাইকিং করে ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা

সাউথ বাংলা ডেস্ক||

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের এক ‘অভিনব প্রতিবাদে’ সরগরম পুরো এলাকা। ছোট ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে তিনি রিকশায় মাইক বেঁধে মারামারির ঘোষণা দিয়ে ঘুরেছেন গ্রামজুড়ে! আর সেই দৃশ্য ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে। পলাশবাড়ী উপজেলার বৈরীহরিণমারী গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস মিয়া (৬৫) রিকশায় করে গ্রাম ঘুরে মাইকিং করেন। তার কণ্ঠে ভেসে আসে—“একটি ঘোষণা, একটি ঘোষণা! আগামীকাল জুমার নামাজের পর আমার জমি বুঝে না দেওয়ায় ছোট ভাই হাবিজার সঙ্গে আমার মারামারি হবে!”

বড় ভাইয়ের এমন প্রকাশ্য ঘোষণায় হতবাক এলাকাবাসী। কেউ হাসছেন, কেউবা বলছেন—‘এও একরকম প্রতিবাদ!’

কুদ্দুস মিয়া জানান, দীর্ঘদিন ধরে ছোট ভাই হাবিজা (৫৫) তার জমি দখল করে রেখেছেন। বহুবার সালিশ হলেও সমাধান হয়নি। তাই ক্ষোভে তিনি মাইক ভাড়া করে এভাবে প্রতিবাদ জানান।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেয়। নেটিজেনদের কেউ বলছেন “অভিনব প্রতিবাদ”, আবার কেউ এটিকে দেখছেন গ্রামীণ হতাশার এক চিত্র হিসেবে।

এদিকে ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টু বলেন,“ঘটনাটি জানার পর আমরা কুদ্দুস মিয়াকে থানায় ডেকেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের জমি বিরোধ মেটাতে এলাকাবাসী বহুবার সালিশে বসেছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। এখন বড় ভাইয়ের এই ‘মাইকিংয়ে মারামারির ঘোষণা’ যেন নতুন আলোচনার খোরাক হয়ে উঠেছে।

গ্রামবাসীরা বলছেন, “ভাইয়ে ভাইয়ে এমন ঝগড়া লজ্জাজনক! প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

মাইকিং করে ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা

Update Time : ১১:২৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

প্রিন্ট করুন :