ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

দুমকিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ||

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার সকালে এ কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদের মূল ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সভাপতি সৈয়দ মো. ইখতিয়ার উদ্দিন, রাজাখালী খানবাড়ী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম এবং রাজাখালী একতা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

ত্রিশালের ইউএনও প্রত্যাহার, ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায়-সরি

দুমকিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Update Time : ০৫:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

প্রিন্ট করুন :