নিজস্ব প্রতিবেদক ||
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের জন্য বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
শনিবার সকাল(১ নভেম্বর) ১১টায় পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জিয়াউর রহমান সবুজ বিপ্লব ও কৃষি বিপ্লবের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। তিনি ছিলেন সত্যিকার অর্থে এক দেশপ্রেমিক নেতা।”
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু, মো. জসীমউদ্দিন হাওলাদার, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, জেলা ছাত্রদলের সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈফিক আলী খান কবির, জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি মিসেস জেসমিন জাফর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান এবং কৃষকদলের পটুয়াখালী জেলা শাখার সদস্যসচিব তারিকুল ইসলাম ইভান।
সাউথ বাংলা ডেস্ক 




















