ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

গলাচিপায় অসহায় নারীর আর্তনাদ, পথে পথে ঘুরছেন ডিসিআরের আশায়

সঞ্জীব দাস,  গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি | ৩০ অক্টোবর ২০২৫

গলাচিপার উলানিয়া লঞ্চঘাটের বালুর মাঠে সরকারি জমিতে তিন দশক ধরে চায়ের দোকান চালাচ্ছেন বিউটি রানী দেবনাথ। স্বামী পরিত্যক্ত এই নারী দুই ছেলে ও এক মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

৪৫ বছর বয়সী বিউটি রানী বলেন, ‘৩০ বছর ধরে এখানে দোকান চালাই। অনেকবার ডিসিআর নেওয়ার জন্য অফিসে গিয়েছি। কিন্তু সঠিক দিক না জানায় পাইনি। এখন যদি ডিসিআর না পাই, তাহলে সন্তানদের নিয়ে পথে বসতে হবে।’

বিউটি রানীর বৃদ্ধ পিতা অমূল্য দেবনাথও এখন তার ওপর নির্ভরশীল। সংসারের ব্যয় মেটাতে তার চায়ের দোকানের সামান্য আয়ের ওপরই ভরসা পুরো পরিবারটির।

উলানিয়া বাজারের স্থানীয় বিএনপি নেতা অবনী বলেন, ‘বিউটি রানী বহু বছর ধরে এখানে জীবনযুদ্ধ করে বেঁচে আছেন। মানবিক দিক থেকে তাকেই এই জায়গার ডিসিআর দেওয়া উচিত।’

রতনদী তালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর মুন্সী বলেন, ‘বিউটি রানী অসহায় এক স্বামী পরিত্যক্তা নারী। সরকারিভাবে সুযোগ হলে আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করি।’

উলানিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘আমি নিজে জায়গাটি দেখে এসেছি। বিউটি রানী দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। সরকার চাইলে অসহায় নারী হিসেবে তিনি ডিসিআরের আওতায় আসতে পারেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘বিউটি রানী লিখিতভাবে আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে। গরিব ও অসহায়দের আবেদন যাচাই-বাছাই করে ডিসিআর দেওয়া হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

গলাচিপায় অসহায় নারীর আর্তনাদ, পথে পথে ঘুরছেন ডিসিআরের আশায়

Update Time : ০৮:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :