ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

র‍্যাগিংয়ে জড়িত ৩ শিক্ষার্থী বহিষ্কার পবিপ্রবিতে

নিজস্ব প্রতিবেদক||

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিং ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষি অনুষদের তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎জানা যায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে শহীদ জিয়াউর রহমান হল-১ এ কৃষি অনুষদের প্রথম সেমিস্টারের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে শৃঙ্খলা কমিটির ৪১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ৯ অক্টোবরের সভা শেষে মঙ্গলবার (২৯ অক্টোবর) এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়।

‎অফিস আদেশে বলা হয়, কৃষি অনুষদের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ফারহান ইসরাক খান র‍্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব ও সহায়তার দায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন। একই ঘটনায় মাৎস্যবিজ্ঞান অনুষদের ৪র্থ সেমিস্টারের নাফিউল আলম নাহিদ ও কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের ফারিয়া আক্তার নাতাশা এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এ আদেশ ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম অনুমোদন করেন।

‎প্রশাসনের এক কর্মকর্তা জানান, র‍্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

র‍্যাগিংয়ে জড়িত ৩ শিক্ষার্থী বহিষ্কার পবিপ্রবিতে

Update Time : ০৭:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :