ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

‎দুমকীতে একতা স্মৃতি সংসদের ফলজ বৃক্ষ বিতরণ

0-3968x2976-0-0-{}-0-12#

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি||

‘চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তালুকদার বাজারে ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে একতা স্মৃতি সংসদ।
‎
‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় তালুকদার বাজারে সংগঠনের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতা স্মৃতি সংসদের সভাপতি মো. শামীম তালুকদার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ বঙ্গ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তালুকদার।
‎
‎অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য মো. জাহিদুল ইসলাম, আবু জাফর মৃধা, খন্দকার মিজানুর রহমান, কামাল হোসেন হাওলাদার ও মো. সুলাইমান মৃধা, মোঃ আরিফ মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎এ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের প্রায় ৩’শ চারা বিতরণ করা হয়।
‎
‎কাঠাল গাছের চারা হাতে পেয়ে স্থানীয় বৃদ্ধা সোনাবরু বেগম বলেন, “চারা কেনার সামর্থ্য নেই। ক্লাবের লোকজনকে ধন্যবাদ এমন উদ্যোগ নেওয়ার জন্য।”
‎
‎আরেক স্থানীয় বাসিন্দা শাহজাহান হাওলাদার বলেন, “আমি লেবুর চারা পেয়েছি। আমার পতিত জমিতে লাগাবো—খুব উপকৃত হবো।”
‎
‎স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাফর আলী একতা স্মৃতি সংসদের প্রশংসা করে বলেন, “এটি একটি অরাজনৈতিক সংগঠন, যা জনকল্যাণে ভূমিকা রেখে চলেছে। এ ধরনের উদ্যোগ সমাজের তরুণদের সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।”
‎
‎প্রধান অতিথি অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, “সবুজে ভরিয়ে তোলার অঙ্গীকার নিয়ে সংগঠনটির এ আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আশা করি ভবিষ্যতেও তারা এ ধরনের ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখবে।”
‎
‎উল্লেখ্য, একতা স্মৃতি সংসদ ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মাদক নির্মূল, অসহায় ও গরিবদের চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে।
‎
‎

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

‎দুমকীতে একতা স্মৃতি সংসদের ফলজ বৃক্ষ বিতরণ

Update Time : ০৫:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :