ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫%, তবে দুই ধাপে

নিজস্ব প্রতিবেদক||

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে সরকারের পক্ষ থেকে বাড়িভাতা বাড়ানোর সিদ্ধান্ত এসেছে। শিক্ষকরা এখন মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাতা পাবেন। তবে এ সুবিধা একসঙ্গে নয়, দুই ধাপে কার্যকর হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাউথ বাংলাকে জানান, চলতি অর্থবছরেই শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়িভাতা পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে বলেও জানান তিনি।

এদিকে বাড়িভাতা ২০ শতাংশে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাঁদের দাবি, সামান্য বাড়িভাতা দিয়ে বর্তমান সময়ে শহর বা উপজেলা শহরে থাকা সম্ভব নয়।

এক শিক্ষক নেতা বলেন, “আমরা চাই সম্মানজনক জীবনযাপন। সরকার যে ঘোষণা দিয়েছে, তা ইতিবাচক হলেও পূর্ণ দাবির বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে।”

চলমান এই আন্দোলন কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে আলোচনায় রয়েছে। শিক্ষকরা বলছেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে শিক্ষাব্যবস্থায় স্থিতিশীলতা আসবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫%, তবে দুই ধাপে

Update Time : ০১:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :