ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

শিক্ষক সংকট, কেউ পাস করেনি পটুয়াখালীর সাবিনা আক্তার হাইস্কুল অ্যান্ড কলেজে

নিজস্ব প্রতিবেদক||

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরের সাবিনা আক্তার হাইস্কুল অ্যান্ড কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় কেউই পাস করতে পারেননি।

বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটির উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ছিল চারজন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন দুজন। কিন্তু দুজনের কেউই উত্তীর্ণ হতে পারেননি।

প্রধান শিক্ষক এস এম আবু তালেব বলেন, ‘শিক্ষার্থীরা যদি পড়াশোনা ভালোভাবে না করে, তাহলে ফলাফলও ভালো হবে না। তাছাড়া আমরা নতুনভাবে উচ্চমাধ্যমিক চালু করেছি। এখানে শিক্ষক আছেন মাত্র একজন, সেটিও খণ্ডকালীন। শিক্ষক সংকটই এমন ফলাফলের মূল কারণ। তবে শিক্ষক পেলে পরিস্থিতি বদলে যাবে।’

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এ সংখ্যা ছিল ৬৫।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

শিক্ষক সংকট, কেউ পাস করেনি পটুয়াখালীর সাবিনা আক্তার হাইস্কুল অ্যান্ড কলেজে

Update Time : ১০:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :