নিজস্ব প্রতিবেদক||
পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান।
প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাওলানা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম (সহিদ সরদার), উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, শ্রমিক দলের সদস্যসচিব ফারুক হোসেন মৃধা এবং মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এছাড়া স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও তাঁতী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন হাওলাদার ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান জোমাদ্দার।
বক্তারা বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এই সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে দলকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও গতিশীল করা হবে।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সাউথ বাংলা ডেস্ক 




















