ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

দুমকীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক ||

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবিতে সারাদেশের মতো পটুয়াখালীর দুমকীতেও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঠদান বন্ধ রয়েছে।

সোমবার সরেজমিনে দেখা যায়, শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রবেশ করেননি। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন।

তাঁরা বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি জানান। পাশাপাশি উচ্চমাধ্যমিক কলেজ ও আলিম মাদ্রাসায় জ্যেষ্ঠ প্রভাষক পদে অনুপাত প্রথা বাতিল, জ্যেষ্ঠ প্রভাষক পদ পুনঃপ্রবর্তন করে সহকারী অধ্যাপক হিসেবে স্বীকৃতি, অনার্স শিক্ষকদের এমপিও অনুমোদন, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগবিধি কার্যকর এবং বিএড সনদ সংক্রান্ত ‘কালো আইন’ সংশোধনের দাবিও জানান।

প্রসঙ্গত, রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দুমকীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি

Update Time : ১২:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :