ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

দুমকীতে মা ইলিশ শিকারের দায়ে ২ জেলের ১ মাস কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক||

নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মা ইলিশ শিকারের দায়ে দুজন জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
রোববার (১২ অক্টোবর) ভোরে দুমকী উপজেলার বাহেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মৎস্য বিভাগ ও পুলিশ।

আটক দুজন হলেন—বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নারগোল এলাকার সোহাগ হাওলাদার (৩২) ও সাগর হাওলাদার (২৪)।

পরে বেলা ১০টার দিকে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

বরিশালে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলা, আহত ৩

দুমকীতে মা ইলিশ শিকারের দায়ে ২ জেলের ১ মাস কারাদণ্ড 

Update Time : ১২:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :