ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

‎পবিপ্রবিতে ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’-এর কার্যক্রম সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক||
‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ও জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)-এর সদস্যদের এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

‎সভায় বিশ্ববিদ্যালয়ে “শহীদ জিয়া গবেষণা পরিষদ” নামে গঠিত একটি সংগঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয়, সংগঠনটির বৈধতা বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব বরাবর পত্র প্রেরণ করা হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংগঠনটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

‎সভায় নেতৃবৃন্দ বলেন, আগামি জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো স্বার্থান্বেষী মহল যাতে দলীয় ঐক্য বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

‎সভায় ইউট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ইউনিটের নেতৃবৃন্দ ও জিয়া পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

‎পবিপ্রবিতে ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’-এর কার্যক্রম সাময়িক স্থগিত

Update Time : ০৯:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :