নিজস্ব প্রতিবেদক ||
রাজনৈতিক মাঠে আবারও সরব জামায়াতে ইসলামী। পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নে রবিবার বিকেলে আয়োজিত ইউনিয়ন সমাবেশে ছিল জনসমাগমে উপচে পড়া ভিড়।
ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালাম। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মো. নাজমুল আহসান বলেন, “দেশে ইসলামি রাজনীতি রুখে রাখা যাবে না। জনগণ ইসলামপ্রিয়, তারা সত্য ও ন্যায়ের পথে হাঁটবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা আমীর মাওলানা জালাল আহমেদ খান, পটুয়াখালী পৌর আমীর মাওলানা আবুল বাশার, দুমকী ফোরামের সভাপতি মো. মশিউর রহমান, লেবুখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মাসুদ রানা প্রমুখ।
নেতারা বলেন, সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করতে হবে, কারণ জনগণের আস্থা অর্জনই জামায়াতের মূল লক্ষ্য।
সমাবেশে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
সাউথ বাংলা ডেস্ক 




















