ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

৯ দিনের ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পেল পবিপ্রবি ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক||

শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে নয় দিনের ছুটি শেষে আবারও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। রবিবার (৫ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস, অফিস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “গত ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ অক্টোবর পর্যন্ত সব সেমিস্টার পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।”

দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ক্যাম্পাস। সকাল থেকেই লাইব্রেরি, ক্যাফেটেরিয়া ও বিভিন্ন অনুষদের করিডোরে ফিরে এসেছে পরিচিত কোলাহল। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি, বন্ধুদের আড্ডা আর হাসি-আনন্দে ভরে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পবিপ্রবি শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি দক্ষিণাঞ্চলের তরুণ সমাজের স্বপ্নবীজ বপনের কেন্দ্র। দীর্ঘ ছুটির পর আজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ফিরে আসায় আবারও জেগে উঠেছে একাডেমিক আবহ। আমি বিশ্বাস করি, নতুন উদ্যমে সবাই নিজেদের পাঠ ও গবেষণায় মনোনিবেশ করবে। আমাদের লক্ষ্য শুধু ডিগ্রিধারী নয়, মূল্যবোধসম্পন্ন, সৃজনশীল ও মানবিক নাগরিক গড়ে তোলা।”

অফিস বন্ধকালেও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট শাখার কার্যক্রম যথারীতি চালু ছিল বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর। শিক্ষার্থীদের সুবিধার জন্য আবাসিক হলগুলোও পুরো সময় খোলা ছিল।

দীর্ঘ ছুটির পর এই প্রত্যাবর্তনে নতুন উদ্যম ও প্রত্যাশা নিয়ে আবারও সচল পবিপ্রবি—দক্ষিণাঞ্চলের এই সবুজ ক্যাম্পাস যেন ফিরে পেয়েছে তার চিরচেনা ছন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post

৯ দিনের ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পেল পবিপ্রবি ক্যাম্পাস

Update Time : ১২:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :