ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

দুমকীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জালসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক||

পটুয়াখালীর দুমকীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ দুইজনকে আটক করেছে উপজেলা মৎস্য অফিস ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মো. মনির হোসেন (৪০) ও মো. কাইয়ুম ফরাজী (২৫) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০’ এর আওতায় নতুন কারেন্ট জাল বুনন ও ক্রয়-বিক্রয়ের অপরাধে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটককৃত মনির হোসেনের পিতা- হাকিম খান ও কাইয়ুম ফরাজীর পিতা- খলিল ফরাজী—দুজনই পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা।

দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, “মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে নদী ও বাজার এলাকায় নিয়মিত অভিযান চলছে। অবৈধ জাল ব্যবহার বা বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

দুমকীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জালসহ আটক ২

Update Time : ১২:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :