নিজস্ব প্রতিবেদক ||
পটুয়াখালীর দুমকীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কেন্দ্রীয় শ্রী শ্রী হরিমন্দির ও আঙ্গিনা শ্রী শ্রী দুর্গা মন্দির পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জেলা সমন্বয়ক, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
এ সময় তিনি বলেন, “আমরা শাপলা প্রতীকের জন্য লড়াই চালিয়ে যাব।
শাপলা জাতীয় প্রতীক হলেও অন্যান্য জাতীয় প্রতীকও নির্বাচন কমিশন বরাদ্দ দিয়েছে।
তাই আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি— শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক মানবো না।”
শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন— এনসিপির পটুয়াখালী জেলার যুগ্ম সমন্বয়কারী বশির উদ্দিন, সাইমুম ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ, জেলা সদস্য আল ফাহাদ, রবিউল ইসলাম, আফজাল হোসেন, আলিম হোসেন ও ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব আব্দুল আউয়াল হৃদয় প্রমুখ।
সাউথ বাংলা ডেস্ক 




















