ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

‎দুমকীতে চুরির অভিযোগে কিশোর নির্যাতন, মুদি দোকানদার শ্রীঘরে

নিজস্ব প্রতিবেদক ||

‎সংবাদ প্রকাশের পর কিশোর নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মুদি দোকানদার জলিল সিকদার (৫৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
‎
‎চুরির অভিযোগে কিশোরকে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর আগে  সাউথ বাংলা পোর্টালসহ কয়েকটি জাতীয় দৈনিকে নির্যাতনের খবর প্রকাশিত হলে ঘটনাটি প্রশাসনের নজরে আসে।
‎
‎ভুক্তভোগী কিশোরের বাবা বশির মল্লিক বুধবার(১ অক্টোবর) সকালে দুমকি থানায় একটি মামলা করেন। মামলায় জলিল সিকদার, তার দুই স্ত্রীসহ চারজনের নাম উল্লেখ করে আরও দুই-তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
‎
‎মামলার বরাতে জানা যায়, গত রোববার সন্ধ্যায় চরবয়েড়া গ্রামে চুরির অভিযোগ তুলে কিশোরটিকে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
‎
‎বশির মল্লিক বলেন, “আমি থানায় মামলা করেছি। প্রধান আসামিকে পুলিশ আটক করেছে। আশা করছি, আমরা ন্যায়বিচার পাব।”
‎
‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সাউথ বাংলাকে বলেন, “নির্যাতনের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। প্রধান আসামি জলিল সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

‎দুমকীতে চুরির অভিযোগে কিশোর নির্যাতন, মুদি দোকানদার শ্রীঘরে

Update Time : ০৪:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :