ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

দুমকিতে ৩ দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ॥ উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর দুমকিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৫২তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম সফিকুল ইসলামের তত্ত্বাবধানে এবং ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জামাল হোসেন, ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ফরহাদ হোসেন খানসহ অন্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণের দুটি পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালক বড় ও মধ্যম, বালিকা বড় ও মধ্যম বিভাগে ১৮টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেন। বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী অংশ নিচ্ছে। আগামী দুই দিন উপজেলা পরিষদ মাঠ ও সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দুমকিতে ৩ দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

Update Time : ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :