নিজস্ব প্রতিনিধি||
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের চতুর্থ তলায় এ আয়োজন হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক শুভ ফারিদুল ইসলাম। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জান্নাতিন নাঈম জীবন। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন আব্দুস সালাম ও মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ। সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান ও সংগঠনের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. হারুনুর রশীদ রাফি। এ ছাড়া বক্তব্য দেন আইন ও মানবাধিকার সম্পাদক মো. সাখাওয়াত জাকারিয়া, ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক, গ্রীন ফোরামের সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মাসুদ এবং সভাপতি অধ্যাপক ড. মামুন উর রশীদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সাউথ বাংলা ডেস্ক 




















