নিজস্ব প্রতিবেদক||
পরিকল্পনা কমিশনের সদস্যরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) “অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)” প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেছেন।
১৮ সেপ্টেম্বর বিকেলে আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম ও প্রধান (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রউফ ক্যাম্পাসে এসে একাডেমিক ভবন, ছাত্রী হল, ছাত্র হল, আবহাওয়া স্টেশন ভবন ও অডিটোরিয়ামসহ বিভিন্ন নির্মাণকাজ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে তারা কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য আধুনিক একাডেমিক ও আবাসিক পরিবেশ নিশ্চিত হবে।”
পরিদর্শনে প্রো-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাউথ বাংলা ডেস্ক 




















