নিজস্ব প্রতিবেদক||
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালি ইউনিভার্সিটি স্কয়ারে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “ডাকসু নির্বাচন আমাদের জন্য সতর্কবার্তা। তাই ভুলগুলো সংশোধন করে চোখ-কান খোলা রেখে সামনে এগোতে হবে।”
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে যেতে হবে এবং তাদের মন জয় করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কমিটির সদস্য মো. মতিউর রহমান দিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফোরকান হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান, মাইনুল হাসান সোহেল, সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওহাব হাওলাদার ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সুমন শরীফ প্রমুখ।
সাউথ বাংলা ডেস্ক 



















