ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর এ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের (এএনএসভিএম) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের B.Sc. Vet. Sci. & A.H. ডিগ্রির লেভেল-১, সেমিস্টার-১ এর একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় একাডেমিক ভবন-১ এর ২০৯ নং কক্ষ ও একাডেমিক ভবন-২ এর শ্রেণিকক্ষে পৃথকভাবে এই কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। এ সময় অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, কম্বাইন্ড ডিগ্রি সম্পর্কিত কমিটির সভাপতি প্রফেসর ড মো: মামুন অর রশিদ এবং সদস্য সচিব প্রফেসর ড. মো: মাসুদুর রহমান, এএনএসভিএম অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন,প্রফেসর ড.মোস্তফা আনোয়ার, প্রফেসর কুলসুম বেগম, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, এবং প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ভাইস চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব ড. মুহাম্মদ ইকবাল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মোট ১৪০ জন নবীন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যাদেরকে দুইটি সেকশনে (সেকশন-এ ও সেকশন-বি) ভাগ করে পাঠদান শুরু করা হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নিজেদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি দিয়ে গড়ে তুলতে হবে। আগামী দিনে তোমরাই ভেটেরিনারি খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য B.Sc. Vet. Sci. & A.H. কম্বাইন্ড ডিগ্রির যাত্রা আজকে থেকে শুরু হল। এর ফলে এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভবিষ্যতে সরকারি ও বেসরকারি উভয় খাতেই কর্মসংস্থানের বাড়তি সুযোগ পাবে। তোমাদের গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চা প্রাণী সম্পদ খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” তিনি আরও বলেন, “প্রাণী সম্পদ বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এই খাতকে এগিয়ে নিতে আপনাদের পড়াশোনা ও গবেষণায় মনোযোগী হতে হবে। পবিপ্রবি থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে তোমরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা অর্জনের পাশাপাশি গবেষণামুখী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শুরু হওয়ার আগে মাননীয় ভাইস চ্যান্সেলর উক্ত ক্যাম্পাসের বিভিন্ন হল ও একাডেমিক ভবন ঘুরে দেখেন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম উদ্বোধন

Update Time : ১১:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :