ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

দুমকীর একই পরিবারের ৩ জন সাভারে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু 

নিজস্ব প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের এক পরিবারের তিনজন সদস্য সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন উপজেলার জলিশা গ্রামের বোর্ড স্কুল এলাকার রহমান মল্লিকের ছেলে ইমরান মল্লিকের স্ত্রী রোকেয়া বেগম (২৬) ও তাঁর দুই সন্তান রেদোয়ান (৩) এবং খাদিজা (৭)।

একই পরিবারের ৩ সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইমরান মল্লিক ও তাঁর স্ত্রী সাভারে একটি গার্মেন্টসে চাকরি করতেন। আশুলিয়ার ফ্যান্টাসিকিংডম এলাকার ভাড়া বাসার নিচতলায় রান্নার সময় এ দুর্ঘটনা ঘটে।

‎গত ২৮ আগস্ট নিত্যদিনের মত সকালে রান্না করতে গিয়ে দগ্ধ হন রোকেয়া ও তাঁর দুই সন্তান। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া ও রেদোয়ান মারা যান। সর্বশেষ গতকাল (৬ সেপ্টেম্বর) শনিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় খাদিজা।

‎স্থানীয় বাসিন্দা জাহিদ খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। চিকিৎসাসহ অন্যান্য খরচ করাতে গিয়ে পরিবারটির নিঃস্ব হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত।’

আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ বাদল হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে আলোচনা করে যতটুকু সম্ভব এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। পাশাপাশি এলাকার বিত্তবানদেরও এগিয়ে আসা দরকার।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

দুমকীর একই পরিবারের ৩ জন সাভারে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু 

Update Time : ০৬:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :