নিজস্ব প্রতিবেদক||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত হল আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ আয়োজন করে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।
সভাপতিত্ব করেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আবুবকর সিদ্দিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. রাহাত মাহমুদ, কার্যনির্বাহী সদস্য ড. আমিরুল ইসলাম টিটু, রিয়াজ কাঞ্চন শহীদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জাহিদ রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি ও জিয়া পরিষদের কর্মচারী প্রতিনিধি মো. মাহবুব হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউ-ট্যাব পবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ইখতিয়ার উদ্দিনসহ অনেকে।
বক্তাদের অভিযোগ, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। তবে যে কোনো প্রকার ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রম ব্যাহত করতে পারবে না।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।
সাউথ বাংলা ডেস্ক 




















