মোঃ শাহজালাল, বরগুনা থেকে||
বরগুনা কমিউনিটি প্যারামেডিক এ্যাসোসিয়েশন (বিসিপিএ) আমতলী শাখার উদ্যোগে বৃহস্পতিবার তাজমহল পার্টি সেন্টারে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান, প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম বাদল ও স্থানীয় সাংবাদিকরা।
সেমিনারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও পাইলস রোগ সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান অতিথি ইউএনও মো. রোকনুজ্জামান খাঁন কমিউনিটি প্যারামেডিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন। ডাঃ চিন্ময় হাওলাদার রোগীদের চিকিৎসায় সতর্কতা ও অযথা উচ্চ ক্ষমতাসম্পন্ন এন্টিবায়োটিক ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন।
শেষে আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ্ সবাইকে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে জনগণের স্বাস্থ্যসেবায় অবদান রাখার আহ্বান জানান।
সাউথ বাংলা ডেস্ক 



















