দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সম্পন্ন করেছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মহিবুল্লাহর সভাপতিত্বে ও নুরুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা।
<span;>
<span;>বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সহসভাপতি আব্দুল জব্বার শিকদার ও আমির হোসেন হাওলাদার।
<span;>
<span;>এছাড়া অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, হাবিবুর রহমান নান্নু, শহিদুল ইসলাম সরদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অহিদুল হক, সদস্য সচিব মাসুদ আলম মৃধা, তাতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, ওলামা দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, শ্রমিক দলের সদস্য সচিব ফারুক মৃধা, জনতা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন ও আরাফাত উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সাউথ বাংলা ডেস্ক 




















