ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

বরিশালে বৃক্ষরোপণ অভিযান ও ভিডিপি অ্যাডভান্স কোর্স সমাপনী

বরিশাল প্রতিনিধি||

বরিশালে বৃক্ষরোপণ অভিযান, ভিডিপি এডভান্স কোর্স সমাপনী ও নির্বাচনী মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে কাশিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। প্রত্যেক মানুষ যদি একটি করে গাছ রোপণ করে যত্ন নেয়, তবে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ নিশ্চিত হবে।”

এদিন ১৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি বিএএম, রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকা, রাবেয়া সুলতানা নাজমা, বিভিন্ন উপজেলা থেকে আগত সার্কেল অ্যাডজুটেন্ট, বিদ্যালয়ের প্রিন্সিপাল ও শিক্ষকরা।

পরে জেলা আনসার ভিডিপি কার্যালয়ে এডভান্স কোর্স (১ম ধাপ) সমাপনী অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি বিএএম এবং প্রধান অতিথি ছিলেন রেঞ্জ কমান্ডার। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা গড়ে তুলতে এই প্রশিক্ষণের বিকল্প নেই। আগামি জাতীয় সংসদ নির্বাচনে ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

২৮ দিনব্যাপী এ প্রশিক্ষণে নির্বাচনী ডিউটির প্রাকপ্রস্তুতি হিসেবে হাতে-কলমে মহড়া দেওয়া হয়। ভোটকেন্দ্রের শৃঙ্খলা, ভোটার সহায়তা, ব্যালট বাক্স ও পেপার সুরক্ষাসহ নানা বিষয়ে প্রশিক্ষণার্থীরা অনুশীলন করেন। কোর্স শেষে পরীক্ষার ভিত্তিতে শ্রেষ্ঠদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

বরিশালে বৃক্ষরোপণ অভিযান ও ভিডিপি অ্যাডভান্স কোর্স সমাপনী

Update Time : ১২:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

প্রিন্ট করুন :