ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

মির্জাগঞ্জে সাংবাদিকের উপর হামলা, যুবদল নেতা সৌরভ বহিষ্কার

পটুয়াখালী | স্টাফ করেসপন্ডেন্ট

সাংবাদিককে মারধরের অভিযোগে দল থেকে বহিষ্কার হলেন মির্জাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান সৌরভ। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া যমুনা নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে জারি হওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে।” সেই সঙ্গে জানানো হয়, বহিষ্কৃত নেতা-কর্মীদের কোনো অনিয়ম বা অপকর্মের দায়ভার দল নেবে না। নেতাকর্মীদেরও তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ৫ আগস্ট সন্ধ্যায়। স্থানীয় সাংবাদিক সিয়াম রহমান হিমেলকে পূর্ব বিরোধের জেরে সৌরভ ও তাঁর সহযোগীরা মারধর করেন বলে অভিযোগ। হিমেলকে বাঁচাতে এগিয়ে আসা আরও কয়েকজনও হামলার শিকার হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অভিযোগ, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আবারও হামলার প্রস্তুতি নেয়। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।

সেদিন রাতেই হিমেল বাদী হয়ে সৌরভসহ ৭ জনের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মামলা করেন। এরপর যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ সৌরভসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা পটুয়াখালী জেলা কারাগারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মির্জাগঞ্জে সাংবাদিকের উপর হামলা, যুবদল নেতা সৌরভ বহিষ্কার

Update Time : ০৫:১২:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

প্রিন্ট করুন :