ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

পটুয়াখালীতে লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে দিনভর সচেতনতামূলক প্রশিক্ষণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি||

নারীর প্রতি সহিংসতা ও লিঙ্গভিত্তিক বৈষম্য রোধে সচেতনতার বার্তা পৌঁছে দিতে পটুয়াখালী পাশা ট্রেনিং সেন্টারের সভাকক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি—‘অ্যাওয়ারনেস রেইজিং অ্যাক্টিভিটিস টু এলিমিনেট জেন্ডার বেইজড ভায়োলেন্স’।

Foundation for A JUST SOCIETY ও Foundation For Women Possibilities-এর অর্থায়নে এবং SUVO-র সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে উঠে এল সেক্স ও জেন্ডারের পার্থক্য, লিঙ্গভিত্তিক সহিংসতার ধরন, অনলাইন জেন্ডার বেইজড সহিংসতা, নারীর প্রতি নির্যাতনের সামাজিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় নানা দিকনির্দেশনা।

আদর্শ মানব সেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবরসহ বিভিন্ন পেশাজীবী ও তরুণ প্রতিনিধি প্রশিক্ষণে অংশ নেন। প্রত্যেকে নিজ নিজ অভিজ্ঞতা ও মতামতের মাধ্যমে গুরুত্ব দেন সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন SUVO-র পরিচালক হাসিনা বেগম নীলা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হলে প্রথম শর্ত—সচেতনতা। সমাজের প্রতিটি স্তরে এই বার্তা পৌঁছাতে হবে।”

আয়োজক সংস্থাগুলির প্রত্যাশা—এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের মধ্যে লিঙ্গবৈষম্য ও সহিংসতা দূরীকরণে এক নতুন দায়িত্ববোধ সৃষ্টি করবে, যা মাঠপর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

পটুয়াখালীতে লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে দিনভর সচেতনতামূলক প্রশিক্ষণ

Update Time : ০৯:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

প্রিন্ট করুন :