ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

নিষিদ্ধ চায়না দুয়ারিঃ দুমকীতে ফের অভিযানে ধ্বংস দুই লক্ষ টাকার সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক ||

দুমকিতে দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ফের বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। বুধবার (৬ আগস্ট) দিনভর উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের খাল ও বিলে বিশেষ অভিযানে নামেন মৎস্য দপ্তরের আধিকারিকরা। অভিযানে উদ্ধার হয় অন্তত ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। বাজারদর মিলিয়ে যার মোট মূল্য প্রায় দুই লক্ষ টাকা।

জানা গিয়েছে, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে এই অভিযান চালানো হয়। জব্দকৃত সমস্ত জাল পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হকের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও পুলিশ বাহিনীও অংশ নেন।

দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, “দেশীয় মাছের প্রজনন ও জলজ প্রাণের অস্তিত্ব রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে আমরা নিয়মিত অভিযানে নেমে পড়ছি।”

প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে। তবে সচেতন মহলের মতে, অভিযানের পাশাপাশি প্রান্তিক জেলেদের সচেতন করাই হবে এই অভিযানের স্থায়ী সাফল্যের মূল চাবিকাঠি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিষিদ্ধ চায়না দুয়ারিঃ দুমকীতে ফের অভিযানে ধ্বংস দুই লক্ষ টাকার সরঞ্জাম

Update Time : ০৮:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

প্রিন্ট করুন :