ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

দুমকীতে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি||

পটুয়াখালীর দুমকিতে মুক্তা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ চরবয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা আক্তার ওই গ্রামের আসাদুল গাজীর স্ত্রী। তার তিন বছরের এক কন্যা ও সাত মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, সকালে অসুস্থ অবস্থায় মুক্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তার ভাই মাসুম হোসেনের অভিযোগ, বিয়ের পর থেকেই মুক্তার শ্বশুর-শাশুড়ি প্রায়ই ঝগড়া ও মারধর করতেন। বৃহস্পতিবার রাতেও ঝগড়ার কথা মুক্তা ফোনে জানিয়েছিলেন। সকালে তার মৃত্যুর পেছনে শ্বশুর-শাশুড়ির হাত রয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান মাসুম।

তবে শাশুড়ি রোকেয়া বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সকালে মুক্তাকে বাথরুমে যেতে দেখি। পরে ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ডাকাডাকিতে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে নিয়ে যাই। ভাইয়ের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দুমকীতে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

Update Time : ০৯:৩৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

প্রিন্ট করুন :