ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

চট্টগ্রামসহ দেশজুড়ে জুলাই পুনর্জাগরণ: সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম||

নারী জাগরণ ও সমাজ পরিবর্তনের প্রতীক ‘জুলাই পুনর্জাগরণ’-এর আহ্বানে সাড়া দিয়ে চট্টগ্রামসহ সারা দেশে একযোগে অনুষ্ঠিত হল ‘সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’।

শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান। কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি উদ্বোধন ও তত্ত্বাবধান করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্কুল-কলেজের ছাত্রী, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এ শপথ পাঠে। সবাই এক কণ্ঠে প্রতিজ্ঞাবদ্ধ হন— বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়বেন।

বক্তারা বলেন, নারী নেতৃত্ব বিকাশ, সামাজিক সাম্য প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া উন্নত সমাজ গঠন সম্ভব নয়।

অনুষ্ঠানটি আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম। সহযোগিতায় ছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়—বরং একটি সামাজিক আন্দোলনের সূচনা, যা ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশজুড়ে জুলাই পুনর্জাগরণ: সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ

Update Time : ০৮:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :