ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

ডাকাতির ফন্দি ফাঁস, মহিপুরের শামসুল ধরা পড়ল দুমকীতে!

নিজস্ব সংবাদদাতা, দুমকী (পটুয়াখালী)||

ভোরের অন্ধকারে শুরু হয়েছিল ডাকাতির প্রস্তুতি। কিন্তু গোপন খবর পেয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। শেষমেশ পটুয়াখালীর মহিপুর থানার একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি শামসুল আলম (৫০) ধরা পড়ল দুমকীতে।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেক আকনের বাড়ির সামনের কাঁচা রাস্তায় স্থানীয়দের সহায়তায় পুলিশ গ্রেপ্তার করে শামসুলকে। ব্যাগে তখন তার কাছে ছিল একটি ধারালো বাংলা দা ও একটি স্ক্রু ড্রাইভার। এ সময় তার সঙ্গে থাকা ডাকাত দলের আরও ৭–৮ জন সদস্য পালিয়ে যায়।

পুলিশ জানায়, ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদে শামসুল ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “এসআই মোজাম্মেল বাদী হয়ে শামসুলসহ দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।”

তদন্তে জানা গেছে, শামসুল আলমের বিরুদ্ধে মহিপুর থানায় ডাকাতি ও অস্ত্রের দুইটি, কলাপাড়ায় দুইটি এবং বরগুনার তালতলী থানায় পাঁচটি মামলা রয়েছে। পুলিশের ভাষায়—সে এজাহারভুক্ত ও চিহ্নিত পলাতক আসামি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ডাকাতির ফন্দি ফাঁস, মহিপুরের শামসুল ধরা পড়ল দুমকীতে!

Update Time : ০৯:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :