ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দায়িত্বে গাফিলতির দায়, দুমকীর এমএলএসএস মিজান বরখাস্ত

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি||

দীর্ঘদিনের দায়িত্বে অবহেলা, নিয়মিত অফিসে অনুপস্থিতি এবং একাধিক অভিযোগের ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদের অফিস সহায়ক (এমএলএসএস) মিজানুর রহমানকে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। তিনি জানান, সরকারি বিধি অনুযায়ী মিজানুর রহমানের কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে ৩০ জুন ২০২৫ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে উপজেলা পরিষদের অধীনে কোনো সরকারি চাকরির ক্ষেত্রেও তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৬ মার্চ মিজানুর রহমান দুমকী উপজেলা পরিষদে যোগদান করেন। এরপর থেকে বারবার কর্মস্থলে অনুপস্থিত থাকা, মোবাইল ফোন বন্ধ রেখে গোপনে ছুটি ভোগ, স্থানীয়দের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ এবং একাধিক তদন্তের মুখোমুখি হন তিনি। ২০২০ সালেও তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছিল। তবু শৃঙ্খলাভঙ্গের ধারা অব্যাহত রাখেন তিনি।

মিজানুর রহমান পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির বাসিন্দা।

এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, “আমি এখনো বরখাস্তের কোনো চিঠি হাতে পেয়েছি এবং আমাকে অফিসে না যাওয়ার জন্য বলা হয়েছে, তাই আমি অফিসে যাচ্ছি না।”

উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, তার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা যথাযথ তদন্ত ও প্রশাসনিক নিয়ম মেনেই নেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দায়িত্বে গাফিলতির দায়, দুমকীর এমএলএসএস মিজান বরখাস্ত

Update Time : ১১:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :