ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

গলাচিপায় সাংবাদিক রিচার্ডের দাফন সম্পন্ন, শেষ বিদায় জানাতে উপচে পড়া ভিড়

সঞ্জিব দাস, সংবাদদাতা | গলাচিপা (পটুয়াখালী)

দীর্ঘদিন গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংবাদমাধ্যমে সোচ্চার কণ্ঠ হিসেবে কাজ করা মুশফিকুর রহমান রিচার্ড আর নেই। সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৪৩।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে গোটা গলাচিপা জুড়ে। মঙ্গলবার সকাল থেকে রূপনগরের বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন, বন্ধু ও সহকর্মীরা। গলাচিপা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজায় অংশ নেন হাজারো মানুষ। পরে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় তাঁকে।

রিচার্ড পেশাগত জীবনে ছিলেন দৈনিক সংবাদ-এর গলাচিপা প্রতিনিধি। পাশাপাশি তিনি গলাচিপা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য হাসান মামুন, গলাচিপা প্রেস ক্লাব, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা, ক্রীড়া সংস্থা, ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। শোকবার্তায় তাঁরা একজন মেধাবী সাংবাদিক, দক্ষ সংগঠক এবং সদালাপী মানুষকে হারানোর কথা বলেন।

ঢাকায় প্রথম জানাজা হয় সোমবার রাত ১১টায়, সেগুনবাগিচায়। সেই জানাজা থেকেই শেষ বিদায়ের যাত্রা শুরু। গলাচিপার মানুষ জানালেন, রিচার্ড ছিলেন এই জনপদের প্রিয়মুখ—একজন সাংবাদিক, যিনি ভালোবাসতেন গলাচিপাকে, ভালোবাসতেন তাঁর পাঠক ও সহযোদ্ধাদের।

তাঁর আত্মার শান্তি কামনা করে পুরো এলাকা এখনো শোকস্তব্ধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গলাচিপায় সাংবাদিক রিচার্ডের দাফন সম্পন্ন, শেষ বিদায় জানাতে উপচে পড়া ভিড়

Update Time : ০৮:২১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :