ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক ||

জাতীয় সমাবেশ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সম্মেলন চলার সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাৎক্ষণিকভাবে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সন্ধ্যায় খবর পেয়ে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। হাসপাতালে গিয়ে তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

বিএনপি নেতাদের এই সৌজন্য সফরকে রাজনৈতিক অঙ্গনে ‘ইতিবাচক বার্তা’ হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে জামায়াত ও বিএনপির মধ্যে যে রাজনৈতিক দূরত্ব বিদ্যমান ছিল, এই সাক্ষাৎ সেই সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।

তবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। জামায়াতের দিক থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য না এলেও, দলটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে—বিএনপি নেতাদের এই সফরকে তাঁরা সম্মানজনক ও সৌহার্দ্যপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন।

বর্তমানে ডা. শফিকুর রহমান হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন ফখরুল

Update Time : ০৯:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :