ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারে জমি বিবাদে প্রাণ গেল বিএনপি নেতার

তারিকুল তাজ, কক্সবাজার প্রতিনিধি||

জমি নিয়ে বিবাদ। শেষ পর্যন্ত তা গড়াল প্রাণহানিতে।

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে হামলার শিকার হয়ে মারা গেলেন স্থানীয় বিএনপির এক নেতা। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রহিম উদ্দিন সিকদারের।

নিহত রহিম উদ্দিন ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। একইসঙ্গে ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। পরিবারের দাবি, গত রবিবার রাতে জমি সংক্রান্ত পুরনো বিরোধ থেকেই হামলা হয়। স্থানীয় জামায়াত নেতা পরিচয়ধারী আব্দুল আল নোমানসহ একাধিক ব্যক্তি তার ভাইদের উপর চড়াও হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় রহিম উদ্দিনকে প্রথমে কক্সবাজার, পরে চট্টগ্রামে নেওয়া হয়। শেষরক্ষা হয়নি।

তবে জামায়াতের দাবি, হামলাকারীর সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। কক্সবাজার সদর উপজেলা জামায়াতের আমির খোরশেদ আলম বলেন, “আব্দুল আল নোমান আমাদের কোনো ইউনিটে নেই। এটি মসজিদের জমি নিয়ে বিরোধ। রাজনীতির সঙ্গে এর সম্পর্ক নেই।”

ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রহিম উদ্দিনের মৃত্যু ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কক্সবাজারে জমি বিবাদে প্রাণ গেল বিএনপি নেতার

Update Time : ০৮:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :