ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

বৃষ্টির মাঝেই বাজ পড়ে গেল! গলাচিপায় খালেক হাওলাদারের দুটি গরুর মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

সকালটা ছিল একেবারেই সাধারণ। খালেক হাওলাদার প্রতিদিনের মতো তাঁর আদরের গাভী আর বলদটিকে নিয়ে গিয়েছিলেন মাঠে। ঘাস খাওয়াতে। তবে কে জানত, সেই সকালই হয়ে উঠবে তাঁর জন্য দুঃস্বপ্ন?

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চরখালী এলাকায় বজ্রপাতে মারা গেছে তাঁর দুটি গরু।
ঘটনাটি ঘটেছে রবিবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে। হঠাৎ নেমে আসা বৃষ্টির মধ্যেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

স্থানীয়রা জানিয়েছেন, মাঠে গরু চড়াতে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। এক বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক। পরে গিয়ে দেখা যায়, খালেক হাওলাদারের গরু দুটি নিথর পড়ে আছে মাঠের মাঝখানে।

ভাঙা গলায় কান্না জড়ানো কণ্ঠে খালেক হাওলাদার বলেন, “আমার সব শেষ হয়ে গেল। দুটো গরুই ভালো ছিল, সকালে খেলানোর জন্য মাঠে নিয়েছিলাম। ঘরে ফিরিয়ে আনার আগেই বাজ পড়ে গেল।”

এ বিষয়ে গলাচিপা উপজেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. জাফর রানা বলেন, “ঘটনার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরকারি সহযোগিতা দেওয়া হবে।”

একটি প্রাকৃতিক দুর্যোগ, আর তাতেই পথে বসার উপক্রম খালেক হাওলাদারের।
বৃষ্টির দিনে বাজ পড়ে শুধু গরুই নয়, হারিয়ে গেল তাঁর বহু দিনের পরিশ্রম, স্বপ্ন আর নির্ভরতা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বৃষ্টির মাঝেই বাজ পড়ে গেল! গলাচিপায় খালেক হাওলাদারের দুটি গরুর মৃত্যু

Update Time : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :