ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

পবিপ্রবিতে বহিরাগত তরুন-তরুণীর প্রেমের খেলা, রক্ষা পেল মুচলেকা আর জরিমানায়

পটুয়াখালী প্রতিনিধি||

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিরিবিলি মাঠে গোপন প্রেম পরিণত হল জনসমক্ষে নাটকে। রোববার (৬ জুলাই) সন্ধ্যার ঠিক আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের উত্তরের কোনায় অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়লেন ঢাকার এক তরুণ ও পটুয়াখালীর দুমকির এক তরুণী।

ছাত্রদের নজরে পড়তেই খবর যায় নিরাপত্তা শাখায়। কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়ার নেতৃত্বে টিম হাজির হয় মাঠে। আটক করা হয় তরুণ-তরুণীকে। কিন্তু এখানেই শেষ নয়।

সূত্র জানাচ্ছে, নিরাপত্তা কার্যালয়ে নিয়ে যাওয়ার পরও থেমে থাকেননি যুগল। ফের অশালীন আচরণে লিপ্ত হন। বাধা দিতে গেলে উত্তেজনায় ফেটে পড়েন তরুণ। ক্ষুব্ধ হয়ে নিরাপত্তা অফিসের একটি টিভি মনিটর ভেঙে দেন, ক্ষতি হয় প্রায় ২৫ হাজার টাকার। দাবি করেন নিজের রাজনৈতিক প্রভাবের কথাও।

ঘটনার খবর ছড়াতে দেরি হয়নি। তরুণীর মা ও বড় বোন ঘটনাস্থলে এসে হাত জোড় করে অনুরোধ করেন, ‘মাফ করে দেন, ভুল করেছে’। শেষমেশ লিখিত স্বীকারোক্তি ও মুচলেকার বিনিময়ে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয় প্রেমিক যুগলকে।

নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা তৎপর। আর্থিক ক্ষতি পূরণের জন্য টাকা নিয়েছি, মালামাল পরদিন বুঝিয়ে দেওয়া হবে।”

প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “এটা শিক্ষাঙ্গনের পরিবেশের পরিপন্থী। এ ধরনের ঘটনায় ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পবিপ্রবির মাঠে প্রেমের খেলা থামাল নিরাপত্তার বাঁশি। শেষমেশ প্রেমের গল্প থামল মুচলেকা আর জরিমানায়

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

পবিপ্রবিতে বহিরাগত তরুন-তরুণীর প্রেমের খেলা, রক্ষা পেল মুচলেকা আর জরিমানায়

Update Time : ০৯:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :